মুরাদনগরে ধর্ষণের ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান ৫ দিনের রিমান্ডে

বিশেষ সংবাদ

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার হওয়া শাহ পরানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) কুমিল্লার ১১ নম্বর আমলী আদালতের বিচারক মমিনুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক সাদেকুর রহমান।

- Advertisement -

পুলিশ জানায়, ২৬ জুন রাতে এক নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ফজর আলী নামের এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পরে শাহ পরান ও তার সহযোগীরা ভুক্তভোগী নারী এবং অভিযুক্ত ফজর আলীকে মারধর করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ওই নারী ২৮ জুন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এরপর ৩ জুলাই শাহ পরানকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে শাহ পরানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

- Advertisement -

এর আগে, একই মামলায় গ্রেপ্তার হওয়া রমজান, মোহাম্মদ আলী সুমন, মো. আরিফ ও মো. অনিক নামের চার যুবককে তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণের মামলায় অভিযুক্ত ফজর আলী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -

মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন,“শাহ পরান ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলীর ছোট ভাই। ঘটনার ভিডিও ছড়ানোর পরিকল্পনা মূলত তারই ছিল। রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

তিনি আরও জানান, আগে গ্রেপ্তার হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদে যাদের নাম উঠে এসেছে, তাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...