রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত করল চেম্বার আদালত

বিশেষ সংবাদ

রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের হাইকোর্ট থেকে পাওয়া জামিন আদেশে ‘বাধা’ দিল আপিল বিভাগের চেম্বার আদালত। জামিনের আদেশ স্থগিত করে বুধবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালতকে জানানো হয়—চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিন্ময়ের মুক্তি যেন কার্যকর না করা হয়।

এর আগে দুপুরে বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন। কিন্তু বিকেলেই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে জামিন স্থগিতের আবেদন করে এবং তাৎক্ষণিকভাবে তা গৃহীত হয়।

২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের এক মহাসমাবেশের পর জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। ৩১ অক্টোবর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়সহ ১৮ জনকে আসামি করা হয়। পরে ২২ নভেম্বর রংপুরে আরও একটি সমাবেশে নেতৃত্ব দেন তিনি।

মামলার তদন্তের ধারাবাহিকতায় ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর নির্দেশকে কেন্দ্র করে আদালত চত্বরে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ বেধে যায়। সেই দিনই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আদালত ভবনের বাইরে ছুরিকাঘাতে নিহত হন। এরপর থেকেই চিন্ময় কারাগারে আছেন।

চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত চলতি বছরের ২ জানুয়ারি তার জামিন আবেদন নামঞ্জুর করে। পরে উচ্চ আদালতের শরণাপন্ন হন তিনি।

চেম্বার আদালতের স্থগিতাদেশের ফলে এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পরবর্তী শুনানির অপেক্ষায় আছেন চিন্ময়ের আইনজীবীরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সোমবার (২৭...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই...