লেবুর দেশেই চড়া লেবুর দাম, বিপাকে ক্রেতারা

বিশেষ সংবাদ

চাহিদা অনুযায়ী জোগান না থাকায় লেবুর দেশেই চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। মাটির উর্বরতা ও আবহাওয়া অনুকূল থাকায় সিলেটে লেবুর উৎপাদন বেশি হয়। এ জন্য সিলেটকে লেবুর দেশ বলা হয়।

ক্রেতা ও বিক্রেতাদের ভাষ্য, বর্তমানে ইফতারের সময় ধনী-গরিব নির্বিশেষে সকলের কাছে লেবুর শরবতের বেশ চাহিদা থাকে। ফলে রোজার এই সময়টিতে বাজারে লেবুর চাহিদা অকেটা বেড়ে যায়। চাহিদা অনুযায়ী যোগান না থাকায় লেবুর দাম একলাফে কয়েক গুণ বেড়ে গেছে।

- Advertisement -

সিলেটের জেলা প্রশাসক মো: শের মাহবুব মুরাদ জানিয়েছেন, সবজি বাজার পরিদর্শন করা হয়েছে। সবজি ব্যবসায়ীরা বলেন, লেবুর দেশেই চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। তারা প্রতি হালি ছোট লেবু ৬০ টাকা ও বড় লেবু ১০০ টাকায় বিক্রি করছেন। তাদের দাবি, পাইকারি বাজার থেকে তারা ১০০টি ছোট লেবু ১ হাজার ৪০০ টাকায় ও বড় লেবু ২ হাজার ২০০ টাকায় ক্রয় করেছেন। সেসব যাচাই করা হবে। কেউ বেশি লাভ করার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে।

বর্তমানে সিলেট শহরতলি এলাকা, গোলাপগঞ্জ, জৈন্তাপুর ও বিয়ানীবাজার থেকে চাহিদার অর্ধেক বেশি লেবু সরবরাহ করা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে। এর বাইরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকেও লেবু আসে সিলেটে।

- Advertisement -

নগরীর বন্দরবাজারে সরেজমিনে দেখা যায়, প্রতি হালি মাঝারি লেবু ৮০-১০০ টাকা, চাষি লেবু ১০০ টাকা, টনা লেবু ১৫০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ১০ দিন আগেও এসব লেবু প্রতি হালি ৫০-৬০ টাকার কমে বিক্রি হয়েছে। এ ছাড়া এখন আকারভেদে একেকটি জারা লেবু বিক্রি হচ্ছে ৩০০-১০০০ টাকায়। এ লেবু আগে ১৫০-৩০০ টাকা কমে মিলত।

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় মোট লেবুবাগান ১ হাজার ৪৫৭টি। এর মধ্যে ৮২৫টি জারা লেবুর বাগান এবং ৬৩২টি অন্যান্য জাতের লেবুর বাগান। ২০২৩-২৪ অর্থবছরে মোট ৫৩১ হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে, মোট লেবু উৎপাদন হয়েছে ৪ হাজার ৪৩৯ টন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...