স্বস্তি নেই সবজির বাজারে, কাঁচা মরিচের দাম ৬০০ টাকা কেজি

বিশেষ সংবাদ

স্বস্তি নেই সবজির বাজারে, হঠাৎ কাঁচা মরিচের দাম বেড়ে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল বেলা বাগেরহাট শহরের সব থেকে বড় বাজার সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। কয়েক সপ্তাহ আগেও কাঁচা মরিচ ১৮০ থেকে ২২০ টাকা কেজি দামে বিক্রি হতো।

স্বস্তি নেই অন্যান্য সবজিতেও। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব সবজির দাম। আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে, করলা ৮০, বেগুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা থেকে ১৫০ টাকা কেজিতে, টমেটো ২৬০ টাকা কেজিতে, পেঁপে ৫০ টাকা কেজিতে, পোটল ৯০, ঢেঁড়স ৬০, কচুর মুখি ৭০ থেকে ৮০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এক কথায় বাজারে ৬০ টাকার নিচে কোনও সবজি নেই। ব্যবসায়ীরা জানিয়েছেন বাজারে সরবরাহ কম তাই দাম বেড়েছে।

আরেকদিকে মা ইলিশ রক্ষার জন্য সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা থাকায় বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ একেবারে কমে গেছে। সেই সুযোগে স্থানীয় উৎপাদিত সব মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। কাতলা, রুই, গ্রাসকার্প, মৃগেল, চায়না পুঁটি, নাইলোটিকা, সিলভারকার্প আকার ভেদে ৩০০-৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

হরিণা চিংড়ি, চামি চিংড়ি, টেংরা বিক্রি হচ্ছে কেজিতে ৫০০-৮০০ টাকা পর্যন্ত। তেলাপিয়া ও পাঙ্গাশ বিক্রি হচ্ছে ১২০ থেকে ২৮০ টাকা পর্যন্ত। চাষের কৈ মাছ ২০০ থেকে ২৫০ টাকা, শোল বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকা, রূপচাঁদা ৬০০ থেকে ৭০০, টাকি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা, ছোট পুঁটি মাছ ৬০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...