রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি নাসির উদ্দিন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার পর নির্বাচন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেয় নির্বাচনী বহর। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন বহরে ছিলেন।
এদিনই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে। ওই ভাষণেই ঘোষণা দেওয়া হবে ভোটের তফসিল।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আজ সন্ধ্যায় অথবা আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।
একাধিক সূত্র জানিয়েছে, ভাষণ রেকর্ড রাখা হলেও আজই তফসিল ঘোষণার সম্ভাবনা কম। বৃহস্পতিবারই তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর ভোটগ্রহণের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১১ বা ১২ ফেব্রুয়ারি, এ দুই দিনের যেকোনো একদিন ভোট হতে পারে। তবে তিনজন নির্বাচন কমিশনার এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

