প্রয়াত জাসদ এমপি মইন উদ্দিন খান বাদলের কবর ভাঙচুর ও আগুন

বিশেষ সংবাদ

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রয়াত সাবেক সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামে পারিবারিক কবরস্থানে গিয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

একপর্যায়ে কবরের ওপর আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তের দল। এ ঘটনার বিষয়ে জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন বাদলের স্ত্রী সেলিনা খান। এ ছাড়া তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রয়াত সাবেক সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল বোয়ালখালীর চান্দগাঁও (চট্টগ্রাম-৮) আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযোদ্ধা বাদল ২০১৯ সালের নভেম্বরের ৭ তারিখে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাদলের স্ত্রী সেলিনা খান ফেসবুক পোস্টে লেখেন, ‘কয়েকেজন সন্ত্রাসী মঙ্গলবার দুপুরে মাইক্রোবাসে করে এসে মইন উদ্দীন খান বাদলের কবর ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। মানুষ কবরেও শান্তিতে থাকতে পারছে না।’ ফেসবুকে দেয়া ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে, কবরের ওপরে আগুন জ্বলছে। এ ছাড়া কবর ও আশপাশে ভাঙচুরের চিহ্ন আছে।

সেলিনা খান আরো বলেন, ‘একটি মাইক্রোবাসে করে এসে বেশ কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানের ওপরের গাছ, নামফলক এবং ফটক ভাঙচুর করে। এরপর কবরের ওপর আগুন লাগিয়ে দেয়। এসময় আমরা কেউ সেখানে ছিলাম না। ঘটনাটি থানায় জানানো হয়েছে। নিরপেক্ষ সরকারের আমলেও যদি মানুষ কবরেও শান্তিতে না থাকতে পারে, তাহলে আমরা কোথায় যাবো? আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার দাবি করছি।’

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম সারোয়ার জানিয়েছেন, কিছু দুষ্কৃতকারী সাবেক সংসদ সদস্য মইনউদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর করেছে ও আগুন লাগিয়েছে। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে এবং তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

১০ লাখ টাকা ঘুষে পুকুর নামজারি, নায়েব রঞ্জুর অপসারণ দাবি

বগুড়ার শেরপুরে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মো. রঞ্জু সরকারের অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ নামজারির প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রায় শতাধিক ভূমিহীন।বুধবার (২৯ এপ্রিল)...

সংসদ অধিবেশনে অসুস্থ জামায়াত এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। এ সময় দ্রুত তাকে অধিবেশন...

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ-জুতা দেবে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। আগামী জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়া হবে...

১০ লাখ টাকা ঘুষে পুকুর নামজারি, নায়েব রঞ্জুর অপসারণ দাবি

বগুড়ার শেরপুরে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মো. রঞ্জু সরকারের অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ নামজারির প্রতিবাদে মানববন্ধন...

সংসদ অধিবেশনে অসুস্থ জামায়াত এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল...

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ-জুতা দেবে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। আগামী জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের বিনামূল্যে...

৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার শঙ্কা

টানা ভারি থেকে অতিভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র...

নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্য গুলিতে এক ব্যাক্তি নিহত হয়েছেন।...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ...