ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ জেলা যুবলীগ নেতা গ্রেফতার

যৌথ বাহিনী অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ জেলা যুবলীগের সহ-সভাপতি মো: সুমন মিয়াকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০ টার দিকে জেলা শহরের মধ্যপাড়া এলাকা থেকে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।
সুমন জেলা শহরের মধ্যপাড়া এলাকার হাজী মোহাম্মদ মুসলিম মিয়ার ছেলে। শনিবার (১৯ অক্টোবর) সকালে যৌথ বাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে অবৈধ একটি পিস্তল, একটি খালি কার্তুজ ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ জেলা যুবলীগ নেতাকে গ্রেফতারের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন জানিয়েছেন, এ ঘটনায় গ্রেফতার সুমন মিয়ায় বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

