ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-৯ এর ক্যাম্প উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া সদরে র্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার পৈরতলার এলাকায় এই ক্যাম্প উদ্বোধন করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম. খুরশীদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. মাহাবুব আলম, (র্যাব) এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া
উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, ব্রাাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ খান রফিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন, বিজিবি’র সিও, পুলিশের কর্মকর্তাগন, সিভিল সার্জন, জেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদ কর্মীগন।
এ সময় অতিরিক্ত আইজিপি এম. খুরশীদ হোসেন তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধিনে র্যাব দায়িত্ব পালন করবে।
র্যাবের মূল দায়িত্ব থাকবে কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষের স্বাধীন ভাবে ভোটাধিকার নিশ্চিত করা। দৃঢ়তার সহিত আইনশৃঙ্খলা রক্ষা সহ যে কোনো ধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে র্যাব। তিনি বলেন, দেশকে মাদকমুক্ত করতে হলে, দূর্নীতিমুক্ত করতে হলে সকলে মিলেই কাজ করতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পতাকা বৈঠকের পর কসবা সীমান্তে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

