কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ যুবক আটক

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ ৩ যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঝাপুয়া বাজারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, রাকিবুল হাসান রুবেল (৩৫), মো: রিদুয়ান (৩৯) ও আজগর আলী (৪২)।
বুধবার (০৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: খন্দকার মুনিফ তকি।
লেফটেন্যান্ট কমান্ডার জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের একটি দল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মহেশখালী উপজেলার ঝাপুয়া বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ যুবক আটকঅভিযানের সময় তাদের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র, ২টি একনলা বন্দুক, ৬টি কার্তুজ, ৩টি রামদা ও ২টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটককৃতদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

