সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আসাবুর বাহিনীর দুই সদস্য আটক

বিশেষ সংবাদ

সুন্দরবনে সক্রিয় কুখ্যাত জলদস্যু আসাবুর বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সুন্দরবনের শরবতখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (৬ আগস্ট) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আটককৃতরা হলেন, বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা দুজনই খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলার একটি টিম সুন্দরবনের শরবতখালী এলাকায় অভিযান চালায়। খবর ছিল, জলদস্যু আসাবুর বাহিনীর সদস্যরা সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। অভিযান চলাকালীন দস্যুরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মসমর্পণের জন্য দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় ধাওয়া করে দুজনকে আটক করা হয়।

আটকৃতদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে জলদস্যু আসাবুর বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি ও অস্ত্র সরবরাহের কাজে জড়িত।

বিসিজিএস ‘স্বাধীন বাংলা’ জাহাজের নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট মো. খালিদ সাইফুল্লাহ বলেন,“সুন্দরবনে কয়েকটি পুরনো দস্যু চক্র ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা তৎপর আছি। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...