মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা, ঝালকাঠি থেকে সেই গৃহকর্মী গ্রেপ্তার

বিশেষ সংবাদ

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, সকালে নলছিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে শাহজাহান রোডের একটি ১৪ তলা আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়।

- Advertisement -

ঘটনার পর রাতেই নিহত লায়লা আফরোজের স্বামী, স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম, গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন

এজাহারে তিনি জানান, সোমবার সকাল ৭টার দিকে তিনি স্কুলের উদ্দেশে বের হন। পরে স্ত্রীকে একাধিকবার ফোন করেও যোগাযোগ না পাওয়ায় বাসায় ফিরে আসেন। তখন তিনি স্ত্রী ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

- Advertisement -

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরা অবস্থায় বাসা থেকে বের হয়ে যান। অভিযোগ অনুযায়ী, তিনি যাওয়ার সময় একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান কিছু জিনিস নিয়ে পালিয়ে যান।

সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার শরীরে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

- Advertisement -

মঙ্গলবার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লায়লা ও নাফিসার মরদেহ নাটোর পৌরসভার দক্ষিণ বড়গাছা এলাকার গ্রামের বাড়িতে নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...