বগুড়ায় এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (রাত) ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রক্সি শেখ (৪০)। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া শিল্কিবান্ধা পাথারবাড়ী এলাকার বাসিন্দা এবং মৃত গোলজার শেখের ছেলে।
বুধবার দুপুরে বগুড়া পুলিশ লাইনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে বনানী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১১টার দিকে বিসমিল্লাহ দই ঘরের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে রক্সি শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, গ্রেপ্তার রক্সি শেখ দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। উদ্ধার করা ইয়াবার ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

