বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রাইভারের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: শফিকুল ইসলাম (৩৮) নামের এক ড্রাইভার নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার ফুলদিঘী বিএডিসি সেচ ভবনের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ওই এলাকার দক্ষিণ ক্যাম্পাস কোয়ার্টারের বাসিন্দা। তিন পেশায় একজন ড্রাইভার ছিলেন।
জানা গেছে, বিকেলে নিজ বাসায় ভাত রান্নার সময় অসাবধানতাবশত দরজার গ্রিলের সঙ্গে বিদ্যুতায়িত তারে স্পর্শ করলে তিনি মারাত্মকভাবে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানতে পারবো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

