কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে লড়বেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার বাংলামোটর কার্যালয়ে প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তালিকায় মোট ১২৫টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে কুমিল্লা-৪ আসনে দলের মনোনয়ন পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
কুমিল্লা-৪ আসনটি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত।

এই আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী। গত ৩ নভেম্বর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ করেন।
এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন ঢাকা-১১ আসনে শাপলা কলি প্রতীকে।
অন্যদিকে পঞ্চগড়-১ আসনে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে। আর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

