বগুড়ায় একই স্থানে বাসের চাপায় ৭ ও কারের ধাক্কায় নিহত ২

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া এলাকায় একদিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোরে বাসের চাপায় ৭ জন দিনমজুর এবং বিকেলে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী প্রাণ হারান।
বিকেলের দুর্ঘটনার বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের আটাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান (৫০) তাঁর স্ত্রী জেসমিন বিবি ও নাতিকে নিয়ে মোটরসাইকেলযোগে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এরুলিয়া এলাকায় একইমুখী একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী জেসমিন ও নাতিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। তাঁদের নাতি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে একই স্থানে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় ৭ জন দিনমজুর নিহত হন। তাঁরা সড়কের পাশে কাজের জন্য অপেক্ষায় ছিলেন। নিহতরা হলেন, তাজিমুল (৪৭), বেল্লাল হোসেন, আবু সাঈদ (৪৫), আনারুল (৫৫), আমিরুল (৪০), নূর আলম (৪৫) এবং জমির মালিক নূর মোহাম্মদ (৭৬)। এই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ভোরের মর্মান্তিক দুর্ঘটনার পর বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
সদর থানার ওসি আরও জানান, বিকেলের ঘটনায় ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। উভয় দুর্ঘটনার বিষয়ে পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বাসের চাপায় প্রাণ গেল ৭ শ্রমিকের

বগুড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে বিশেষ কমিটি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রদলের

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু


