বগুড়ায় মুরগি চুরির বিরোধে কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

বগুড়ার গাবতলীতে মুরগি চুরি নিয়ে জমে থাকা বিরোধের জেরে এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কিত্তনীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম তরিকুল ইসলাম ভুট্টো (৫০), তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, গত মে মাসে কিত্তনীয়া গ্রামের ভুট্টোর মামাতো ভাই জহুরুল ও খায়রুলের খামার থেকে প্রায় ৪২টি মুরগি চুরি হওয়ার অভিযোগে স্বাধীন (১৮) ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয় এবং এর পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সূত্রে বলা হয়েছে, সম্প্রতি স্বাধীন ও তার সহযোগীরা খামার মালিক খায়রুল ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করেছিল।
রোববার বিকেলে খায়রুল ও তার সহযোগীরা প্রথমে স্বাধীনকে কুপিয়ে আহত করলে সন্ধ্যায় স্বাধীন বাড়ি ফেরার পথে কিত্তনীয়া বাজারে স্বাধীনর অনুসারীরা তরিকুল ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে গুরুতর ভাবে আহত করে। তাঁকে স্থানীয়দের মাধ্যমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় স্বাধীনও গুরুতর আহত হন; তাকে পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি রয়েছে।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি বলেন, মেডিকলে চিকিৎসাধীন স্বাধীনকে আটক দেখানো হয়েছে এবং নিহত ভুট্টোর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

