বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের চাপায় সিএনজি চালক নিহত

বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী দুই ট্রাকের চাপায় সিএনজি চালক শাহীন আলম প্রামিনকের (৪৩) মৃত্যু হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ধুনট-সোনামুখী সড়কের প্রিয়াঙ্গন পার্ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন আলম উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের দেলায়ার হোসেন প্রামানিকের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, যমুনা নদী থেকে বালুবোঝাই দুটি ট্রাক কাজিপুর থেকে বগুড়া শেরপুরের উদ্দেশে রওনা দেয়। একই সময়ে কাজিপুরের সোনামুখী থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা ধুনট শহরের দিকে চলাচল করছিল। এসময় ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী প্রিয়াঙ্গন পার্কের সামনে ওই দুটি ট্রাকের চাপায় পড়ে। এতে ঘটনাস্থলেই শাহীন আলম মারা যান।
স্থানীয়রা একটি ট্রাক আটক করতে সক্ষম হলেও অপর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ধুনট থানার উপ-পরিদশর্ক (এসআই) হায়দার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

