বগুড়ায় অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেফতার ১

বিশেষ সংবাদ

বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩ মে) সন্ধ্যার দিকে উপজেলার ইতালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী আব্দুর রহমান মন্ডল ওরফে রঞ্জু (৫৯)কে উদ্ধার করা হয়।

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে গাবতলী থানার বালিয়াদিঘী ইউনিয়নের দড়িপাড়া গ্রামে এসবি ইটভাটার পাশের সড়ক দিয়ে ছয়টি ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন রঞ্জু। এ সময় একটি সাদা প্রাইভেটকার এসে তার পথরোধ করে।

অভিযোগ অনুযায়ী, মিনহাজুল ইসলাম (২৪), রোহান (৩০), জাহিদ (২৯) ও আল আমিন (২৮) তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। পরে তার চোখ-মুখ বেঁধে নশিপুর ইউনিয়নের একটি অজ্ঞাত বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের কাছে ২ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

- Advertisement -

পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভুক্তভোগীকে গাবতলীর ছোট ইতালী গ্রামের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায় এবং সেখানে আবারও মারধর করে।

পরে সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে ইতালী বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং মিনহাজুল ইসলামকে গ্রেপ্তার করে। অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।

- Advertisement -

এ ঘটনায় গাবতলী থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সালমির ইসলাম নামের এক সংবাদকর্মী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৩০০ টাকা করে...

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

মান সনদ (সিএম লাইসেন্স) না থাকায় বগুড়া জেলার ধুনট উপজেলার দুটি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সালমির ইসলাম...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

মান সনদ (সিএম লাইসেন্স) না থাকায় বগুড়া জেলার ধুনট উপজেলার দুটি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে...

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী। বুধবার (১৮...

শেরপুরে মহিলা অনার্স কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের...

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণের দুই দিন পর বছর বয়সী শিশু...