বগুড়ার বেদেপল্লীতে হামলায় এক সাপুড়ে নিহত, আহত ২

বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের বেদেপল্লীতে বুধবার রাতে সংঘটিত হামলায় এক সাপুড়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতের নাম মো. শাকিল (২৫), তিনি ঢাকা সাভারের বিপ্লবের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় যুবক রাশেদকে চোর সন্দেহে আটক করে বেদেরা। পরে সকালে রাশেদের আত্মীয়স্বজনরা তাকে ছিনিয়ে আনতে গেলে বেদেদের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে হামলায় শাকিলকে ছুরিকাঘাত করা হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাকিলের মৃত্যু হয়। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। রাশেদের দুই আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং খুব দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

