বগুড়ায় মায়ের ঝুলন্ত লাশ, পাশে দুই সন্তানের গলাকাটা মরদেহ

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় এক ঘর থেকে দুই শিশুর গলাকাটা লাশ ও তাদের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্বজন ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।
জানা যায়, সকালে স্বজনরা মা ও দুই শিশুকে বারবার ডাকলেও কোনো সাড়া পাননি। এতে সন্দেহ হলে তারা ঘড়রের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন, মা রশিতে ঝুলছেন আর বিছানায় দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে আছে। এরপর তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে তিনটি মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান,, গৃহবধূ সন্তানদের হত্যা করে আত্মহত্যা করেছেন—এমন ধারণা করতে হলেও এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। এটি কোনো পারিবারিক সংকট, নাকি অন্য কোনো কারণে ঘটেছে—তা তদন্তেই পরিষ্কার হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

