বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, পলাতক মাদক ব্যবসায়ী

বগুড়ায় ট্যাপেন্টাডল বিক্রির সময় এক মাদক ব্যবসায়ী পুলিশের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। রবিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রহমাননগর জিলাদারপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তা বাবর আলী বনানী পুলিশ ফাঁড়িতে সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) হিসেবে কর্মরত। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন জানান, এটিএসআই বাবর আলী একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে রহমাননগর জিলাদারপাড়ায় অভিযান চালান। সেখানে ট্যাপেন্টাডল বিক্রির সময় রিয়াদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটকের সময় আচমকা বাবর আলীর ওপর ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পলাতক রিয়াদকে আটক করতে অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

