ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি, ট্রাক-অস্ত্র ফেলে ডাকাতদল পলাতক

বগুড়া শহরে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গেছে একদল ডাকাত। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শহরের চারমাথা এলাকার বারুপুর ফিলিংস্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও লুণ্ঠিত একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন, সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহফুজ আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বারুপুর ফিলিং স্টেশনের পাশে অবস্থিত টপাগো নামক একটি কোম্পানির গুদামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এ সময় বগুড়া সদর থানার একটি নিয়মিত টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে ডাকাতরা পুলিশবাহী গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশ জানায়, ডাকাত দলটি সবুজ নার্সারির সামনে পৌঁছালে আবারও গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা চার রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ধাওয়ার একপর্যায়ে ডাকাতরা তাদের ব্যবহৃত ট্রাক এবং কোম্পানি থেকে ছিনিয়ে নেওয়া একটি শটগান ও কয়েক রাউন্ড গুলি ফেলে রেখে পালিয়ে যায়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালিয়ে দ্রুত সটকে পড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও উদ্ধারকৃত শটগান জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান এবং তদন্ত চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

