বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে প্রাণ গেল কিশোরীর

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণ থেকে লাগা আগুনে শশী আক্তার (১৭) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শশী ওই এলাকার বাসিন্দা মো. সবুজ প্রামানিকের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে নিজ বাড়ির টিনের ঘরে বসে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করছিল শশী। হঠাৎ মেশিনটি বিস্ফোরিত হলে মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়লে শশী বের হতে পারেনি। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ওসি রাকিব হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

