বগুড়ায় বিরোধের জেরে যুবদল নেতাকে ছুরিকাঘাত

বগুড়ায় অভ্যন্তরীণ বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত হয়েছেন যুবদল নেতা জিয়াউর রহমান (৩৮)। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের সাবগ্রাম হাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত জিয়াউর রহমান সাবগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি জানান, রাতে সাবগ্রাম হাট এলাকায় কথাকাটাকাটির এক পর্যায়ে একই ইউনিয়নের যুবদল নেতা ও ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সজিব তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
সাবগ্রাম এলাকার কয়েকজন বাসিন্দা জানান, প্রায় এক মাস আগে এলাকায় এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনার পর থেকেই সজিব ও জিয়াউরের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর ধারাবাহিকতায় এই হামলা হয়ে থাকতে পারে বলে তারা মনে করেন। ঘটনার পর থেকেই সজিবের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে দলীয় বিরোধের কারণেই এ হামলা হয়েছে।”
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান বলেন, “হাসপাতালে আহত জিয়াউরের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

