শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিরেন চন্দ্র মহন্ত (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, তিনি শাজাহানপুর থানায় চলতি বছরের ২৮ সেপ্টেম্বরে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি ছিলেন।
গ্রেপ্তারকৃত বিরেন চন্দ্র মহন্ত মৃত হরেন চন্দ্র মহন্তের ছেলে এবং চকজোড়া হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটার দিকে শাজাহানপুর থানাধীন চকজোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

