বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে শহিদুল্লাহ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুর ইউনিয়নের চাঁদপুর ও খারিয়া নিশিন্দারা গ্রামের মধ্যবর্তী এলাকায় রেললাইনে।
পুলিশ জানায়, রোববার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট থেকে সান্তাহারগামী ‘টুয়েন্টি ডাউন বগুড়া কমিউটার’ ট্রেনটি ওই এলাকার রেলপথ অতিক্রম করার সময় শহিদুল্লাহ ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত শহিদুল্লাহ রাজশাহী বিভাগের বোয়ালিয়া উপজেলার কারিগরপাড়া এলাকার খাইরুল আলম সাজুর ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

