নওগাঁয় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

নওগাঁয় মাদক মামলায় দু’জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ১১টার দিকে জেলা ও দায়রা জজ মো: আবু শামীম আজাদ এ রায় ঘোষণা দিয়েছেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা এলাকার মো: আলাউদ্দিনের ছেলে মো: ইউসুফ আলী ও গড়াই পাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মো: মোস্তাজ আলী মন্টুর ছেলে মো: লিটন মিয়া।
নওগাঁয় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের বিষয়ে মামলা সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ১৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামের ছাতলতলা ব্রিজের উপর একটি ট্রাক্টরের পিছনে টুল বক্সের ভিতর থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এ সময় ট্রাক্টরের ড্রাইভার মো: লিটন মিয়া এবং মো: ইউসুফ আলীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এ মামলায় আজ সোমবার ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষী নিয়ে ওই তাদের দুজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষনা দেন বিচারক। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: আব্দুল খালেক জানান, এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। যাতে মাদক কারবারি ও যুবসমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়।
আসামিপক্ষের আইনজীবী কৌশিক কুমার দাস জানান, এ রায় ঘোষণার মাধ্যমে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। এজন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব এবং আমরা আশা করি ন্যায়বিচার পাব।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

