লালমনিরহাটে

আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, ৬ জনের দগ্ধ লাশ উদ্ধার

বিশেষ সংবাদ

লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সুমন খানের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর পওয়ার পর সোমবার (০৫ আগস্ট) বিকেলে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে রাতে সেখান থেকে অগ্নিদগ্ধ ৬টি মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০৬ আগস্ট) বেলা ১০টার দিকে লালমনিরহাট সদর থানা পুলিশ সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

- Advertisement -

নিহত ৬ জনের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, লালমনিরহাট শহরের নবীনগর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে মো: জনি মিয়া (১৮), আদিতমারীর খাতাপাড়া এলাকার মো: সাইদুর রহমানের ছেলে মো: শ্রাবণ (১৮), কুড়িগ্রামের ফুলবাড়ীর বড়ভিটা বড়লই গ্রামের মো: জিয়াউর রহমানের ছেলে মো: রাদিফ হোসেন (১৭), রাজারহাটের জয়কুমুর গ্রামের মো: রেজাউল করিমের ছেলে মো: রাজিব উল করিম (১৮) ও লালমনিরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি মৃত খোকনের ছেলে মো: শাহরিয়ার তন্ময় (১৮)। নিহতদের স্বজনেরা মরদেহগুলো শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, মরদেহের সঙ্গে থাকা অবশিষ্ট কাপড়ের চিহ্ন দেখে এবং ১টি মরদেহের গলায় চেইন দেখে লাশ শনাক্ত করেছেন স্বজনরা। তবে একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

- Advertisement -

লালমনিরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সুমন খানের বাসভবনটির অবস্থান। সোমবার তিনি ও তাঁর পরিবারের সদস্যরা কেউই সেখানে ছিলেন না। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর সোমবার বিকেলে শহরে মিছিল বের করা হয়।

ওই মিছিল থেকে সুমন খানের বাসভবনে হামলা ‍ও অগ্নিসংযোগ করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিভে গেলে ভবনের চতুর্থ তলার বাথরুমে ৩টি ও একটি কক্ষের মেঝেতে ৩টি অগ্নিদগ্ধ মরদেহ পাওয়া যায়।

- Advertisement -

নিহত রাদিফ হোসেনের পরিবার জানায়, বন্ধুদের সাথে রাদিফ শহরের মিশন মোড় এলাকায় বিজয় মিছিলে গিয়েছিলো। রাদিফ কীভাবে ওই ভবনে গিয়ে আগুনে পুড়ে মারা গেল, তা কিছুতেই বুঝতে পারছি না। ফেসবুকে খবর শুনে তাঁর মরদেহ শনাক্ত করেছি।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...