সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর অস্তিত্ব নেই। বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন বলেও তিনি উল্লেখ করেন।
সংসদ ভবনে প্রবেশের আগে তিনি বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। তবে সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করা হয়নি।
জুলাই সনদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জুলাই সনদের ধারণাকে গুরুত্ব দেয়। তবে এটি বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। এ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা চলবে বলেও জানান তিনি।
এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকারের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা দল থেকে নয়, বরং দলের পদ থেকে পদত্যাগ করেছেন।
তিনি বলেন, সংসদের কার্যক্রম পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থেই স্পিকার ও ডেপুটি স্পিকার তাদের দলের পদ ছেড়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

