মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

হাসিনা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমেদ

বিশেষ সংবাদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচারী শাসন কায়েমের জন্য শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। গণ-অভ্যুত্থানে জনগণ তাকে ক্ষমতাচ্যুত করেছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা কখনও বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় বিশ্বাস করেননি এবং পার্শ্ববর্তী কোনো দেশের স্বার্থ রক্ষায় সহযোগিতা করেছেন।

শনিবার (০৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না; এবার গণতন্ত্র ফিরে এসেছে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, শান্তি চায়।”

বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি, প্রশাসন ও ন্যায়বিচারে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা পুনর্গঠন করা হবে বলে জানান তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, জনগণ নিজের অধিকার বিষয়ে আগের চেয়ে বেশি সচেতন, এবং তারা নিজেই ভোটাধিকার রক্ষা করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এবারের নির্বাচন সুষ্ঠু ও বিশ্বের কাছে স্বীকৃত হবে।

মহিলা সমাবেশে সাবেক এমপি ও সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের সাজে একটি ভিডিও, যা মুহূর্তেই কৌতূহল তৈরি...

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল...

জনপ্রিয়

অপরাধ

বাবা-মায়ের উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এ...

শেরপুরে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় শেরপুর...

নওগাঁয় সাবেক এমপি শামসউদ্দীন আহমেদের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

নওগাঁ সদর-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব শামসউদ্দীন আহমেদের সহধর্মিণী জনাবা জাহানারা বেগম (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...

বাবা-মায়ের উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি)...

শেরপুরে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন করা...

নওগাঁয় সাবেক এমপি শামসউদ্দীন আহমেদের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

নওগাঁ সদর-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব শামসউদ্দীন আহমেদের সহধর্মিণী জনাবা জাহানারা...

শেরপুর-ধুনটে বেকারত্ব দূর করতে আসিফ সিরাজ রব্বানীর বিশেষ উদ্যোগ

বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার শিক্ষিত তরুণদের প্রযুক্তিনির্ভর ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ‘ইওর গেটওয়ে টু গ্লোবাল...

ঝিনাইদহে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের...

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত...