চার মামলার আসামি, শেরপুরের সাবেক কাউন্সিলর শুভ ইমরান গ্রেফতার

বগুড়ার শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শুভ ইমরান’কে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি পৌর শহরের উলিপুর নতুন পাড়ার বাসিন্দা এবং মৃত শহিদুল ইসলামের ছেলে। সোমবার (২৮ জুলাই) ভোররাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শেরপুর থানা পুলিশ।
জানা যায়, গত বছরের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর একটি মিছিল ঢাকা-বগুড়া মহাসড়ক অতিক্রম করার সময় শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায় হামলার শিকার হয়। হামলায় রিফাত সরকার (২২) সহ একাধিক আন্দোলনকারী আহত হন। পরে ২০২৪ সালের ২ নভেম্বর আহত রিফাত সরকার বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় নাম উল্লেখ করা হয় ১৪৭ জনের বিরুদ্ধে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যাও ছিল অনেক।
তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুভ ইমরানকে ওই মামলার অন্যতম আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, তিনি আরও চারটি মামলার এজাহারভুক্ত আসামি।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈনুদ্দিন জানান, “ধুনটমোড় হামলা মামলার তদন্ত চলাকালীন শুভ ইমরানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তথ্য আমাদের হাতে এসেছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

