অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীর অর্থদণ্ড

অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে নওগাঁর সাপাহারে ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার মন্ডল মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে ওই এলাকার রুবেল স্টোরে ১০ হাজার, রহমত স্টোরে ১০ হাজার, আজম ভ্যারাটি স্টোরে ৩০ হাজার এবং শারমিন স্টোরে ৩০ হাজার টাকা মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এসময় আজম ভ্যারাটি স্টোরের ঘর থেকে ৮৬৪ বোতল, আজম ভ্যারাটি স্টোরের গোডাউন থেকে ৮৫০ বোতল, রুবেল স্টোর থেকে ৪৫ বোতল এবং রহমত স্টোর থেকে ১২ বোতল অবৈধ সিরাপ জব্দ করা হয়।

পরে জব্দ করা বোতলগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও রবিবার সকালে উপজেলার আরিফ ডিজিটাল সেন্টারকে অনুমোদন ছাড়াই মানব দেহে রক্ত সঞ্চালন করার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

