আখাউড়ায় কম্বল চুরির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আখাউড়ায় কম্বল চুরি, ও নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (২৭ অক্টেবর) রাতে পৌর এলাকার কলেজপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি অংশ নেন মনির। ওই সময় ছাত্রলীগের সন্ত্রসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেন এই ছাত্রলীগ নেতা।

তিনি আরও বলেন, ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে উপজেলার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় কম্বল চুরির অভিযোগ রয়েছে গ্রেপ্তারকৃত মনিরের বিরুদ্ধে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

