আখাউড়ায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে মো: সালেক মিয়া (৪১) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলার পৌরশহরের দেবগ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে ভুক্তভোগী কিশোরীর মা। এরপর রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত সালেক’কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সালেক মিয়া উপজেলার মোগড়া বাজার এলাকার মৃত মালু মিয়া ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ওই কিশোরী ঘুমিয়ে পড়ে। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তার কক্ষে প্রবেশ করে ঘুম থেকে ভুক্তভোগী কিশোরীকে তুলে তার নিজ কক্ষে নিয়ে আসে বাবা সালেক। একপর্যায়ে তার মেয়েকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সালেক।
আখাউড়ায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে সালেক মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন আইনে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত সালেক মিয়াকে আজ কারাগারে পাঠানো হবে। ভিকটিম কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

