চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক আটক

চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।
ভুক্তভোগী শিশুটির মা থানায় মামলা দায়ের করার পর রবিবার (০৯ জুন) রাতে চট্টগ্রাম নগরীর শেরশাহ কলোনির নিজ বাসা থেকে ফয়েজুল ইসলামকে আটক করা হয়। আটককৃত ফয়েজুল ইসলাম শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী শিশুটি এই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় প্রধান শিক্ষককে আটকের বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, শনিবার (০৮ জুন) সকালে ভুক্তভোগী শিশুটি ফয়েজুলের শেরশাহ কলোনির বাসায় প্রাইভেট পড়তে যায়। এ সময় শরবতের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে শিশুটিকে পান করানো হয়। পরে তাকে ধর্ষণ করে ফয়েজুল ইসলাম।

ভুক্তভোগী শিশুর পোশাককর্মী মা রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পর মেয়ের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে থানায় মামলা দায়ের করেন। পরে ওই শিশুকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মায়ের করা মামলায় আটক দেখিয়ে সোমবার (১০জুন) দুপুরে ফয়েজুলকে আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

