জোয়ারে ভেসে গেল দুই বোন, গরু আনতে গিয়ে ঘটল দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গরু আনতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে যাওয়া দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১) বিকেলে নিখোঁজ হওয়ার পর শনিবার সকালে তাদের লাশ ভেসে ওঠে তিতাস নদীতে।
নিহতরা হলেন, মারিয়া আক্তার (১২) ও সামিয়া আক্তার (১০)। তারা নাসিরনগর উপজেলার গোকর্ণ মধ্যপাড়া এলাকার প্রবাসী মিনার আলীর মেয়ে।
পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩০ মে) বিকেলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ওই সময় আকাশী মাঠে তাদের একটি গরু ছিল। সেটি আনতে দুই বোন মাঠে যায়। ফেরার পথে খাল পার হতে গিয়ে দুজনই পা পিছলে পানিতে পড়ে যায়। তখন তুমুল বৃষ্টি আর পানির তোড়ে তারা ভেসে যায়।
স্বজনরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। শেষ পর্যন্ত শনিবার (৩১ মে) ভোরে তিতাস নদীর গোকর্ণ বেড়িবাঁধ অংশে দুই বোনের মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন বলেন, ‘ঘটনার খবর পেয়ে রাতেই আমরা পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাটি খুবই মর্মান্তিক। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

