দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার উচালিয়াপাড়া এবং বাড্ডা পাড়ার মধ্যে দুপুর থেকে বেশ কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। সংবাদ পেয়ে সরাইল থানা পুলিশ এবং সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, মঙ্গলবার সকালে মোটরসাইকেল ও ভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে উচালিয়া পাড়ার মোটরসাইকেল চালক মো: আমান মিয়া নামের এক যুবকের সাথে পার্শ্ববর্তী বড্ডা পাড়া গ্রামের এক ভ্যান চালক মো: এরশাদ আলীর কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
পরে এই সংবাদ উভয় গ্রামে ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উচালিয়া পাড়া এবং বড্ডা পাড়া গ্রামবাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে দু’গ্রুপের অন্তত অর্ধশত লোক আহত হয়। তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে সংঘর্ষের সংবাদ পেয়ে সরাইল থানা পুলিশ এবং সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, পরবর্তী সংঘর্ষের আশঙ্কার কারণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

