নড়াইলের লোহাগড়ায় তিন বছরের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় মোছা: নুসরাত (৩) নামের এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা ও সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা: নুসরাত কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মো: সজিব কাজীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছ, আজ দুপুরে নুসরাতকে তার সৎ মা মোছা: জোবাইদা বেগম ঘুম পাড়ানোর কথা বলে ঘরের ভেতরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সৎ মা জোবাইদা ঘর থেকে বেরিয়ে আসেন। পরে নুসরাতের দাদি পান্না বেগম গোসলের জন্য শিশুকে ডেকে সাড়া না পেয়ে ঘরের ভেতরে গিয়ে নুসরাতের শরীরে হাত দিয়ে দেখেন সে মৃত। পরে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নুসরাতের ফুফু মোছা: লাবনি আক্তার জানান, আমার ভাইসজিব কাজীর ২য় স্ত্রী জোবাইদা বেগম ভাতিজি নুসরাতকে দেখতে পারত না। নুসরাতকে জোবাইদা গলা টিপে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
নড়াইলের লোহাগড়ায় ৩ বছরের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগের বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল জানান, নিহত শিশুটির উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় শিশুর বাবা সজীব কাজী ও সৎ মা জোবাইদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

