নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

চট্টগ্রামের কোতোয়ালীতে নিজের ১০ বছরের শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা প্রদীপ কুমার বনিককে আটক করেছে পুলিশ। রবিবার (০৯ মার্চ) রাতে তাকে আটক করা হয়েছে। এরপর থেকে তিনি থানা হেফাজতে রয়েছে।
রবিবার (০৯ মার্চ) কোতোয়ালী থানার বলুয়ারদিঘীর পূর্বপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এদিন রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ তথ্য নিশ্চিত করে।
আটককৃত প্রদীপ কুমার বনিক চট্টগ্রামের চকবাজারের মতি টাওয়ার মার্কেটের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, ভুক্তভোগী শিশুটির মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। ঘটনার দিন তিনি কর্মস্থলে যাওয়ায় ওই শিশু বাসায় একা থাকা অবস্থায় প্রদীপ তার মেয়েকে ধর্ষণ করে।
পুলিশ জানায়, এই ঘটনার আগেও তার বাবা প্রদীপ তার মেয়েকে একাধিকবার যৌন নির্যাতন করেছে। এবার মায়ের পরামর্শে ঘটনার দিন ভুক্তভোগী শিশুটি একটি মোবাইল ফোনে গোপনে তার বাবার অপরাধের ভিডিও ধারণ করে, যা পরে সে পুলিশের কাছে তা হস্তান্তর করে। ওই ভিডিও ফুটেজই প্রদীপের অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পুলিশ প্রদীপ কুমার বনিককে আটক করে থানায় নিয়ে যায়। আর শিশুটিকে পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, ভিকটিমের জবানবন্দি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

