প্রকাশ্যে রাস্তায় অশালীন অঙ্গভঙ্গি’র ঘটনায় ৩ বখাটে গ্রেফতার

রাজশাহীতে প্রকাশ্যে নারীদের উত্যক্ত ও অশালীন অঙ্গভঙ্গির ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যায়, নগরীর সিএন্ডবি মোড় এলাকায় কয়েকজন যুবক পথচারী নারীদের উদ্দেশ্যে অশালীন আচরণ করছে এবং তাদের এক সহযোগী সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তা ফেসবুকে প্রকাশ করে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় সমালোচনার ঝড়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চারজনকে শনাক্ত করে তাদের ছবি মহানগর পুলিশের ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড় এলাকা থেকে জুবায়ের হোসেন রাকিব (১৯) এবং সবুজ (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রাকিবের বাড়ি লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় এবং সবুজের বাড়ি মহিষবাথান এলাকায়।
এরপর বিকেল সাড়ে ৪টায় একই থানার সায়েরগাছা এলাকা থেকে মো. রাজু (২১) নামের আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছার বাসিন্দা।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, “ঘটনার ভিডিও দেখার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। সমাজে এমন আচরণ যেন আর না ঘটে, এজন্য আমরা শুধু আইনি ব্যবস্থাই নিচ্ছি না, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে অভিযুক্তদের ছবি প্রকাশ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “চারজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতেও অভিযান চলছে।”
এই ঘটনার পর রাজশাহীসহ দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক নিন্দা। সামাজিক মাধ্যমে অনেকেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন, যেন ভবিষ্যতে কেউ এই ধরনের ঘৃণ্য কাজ করার সাহস না পায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

