বগুড়ায় গানে গানে নিহতদের স্মরণ করল আন্দোলনকারী শিক্ষার্থীরা

বগুড়ায় গানে গানে ও দেয়াল লিখনের মধ্য দিয়ে ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার (০১ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের উপশহর এলাকায় প্রতিষ্ঠানটির অর্ধশত শিক্ষার্থী জড়ো হন। এ সময় শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা দেখা গেছে।
এদিন শিক্ষার্থীরা এই আন্দোলনে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পরে তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেলেও এতে তারা কোনো বাঁধা দেননি।

বগুড়ায় গানে গানে সমাবেশ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। সেইসাথে তারা হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

