বগুড়ার তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

বগুড়ার তিন উপজেলার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলার ৩৩২টি কেন্দ্রে বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বগুড়ার তিন উপজেলার ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে বগুড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। শাজাহানপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনে রিটার্নিং অফিসার মো: সৈয়দ আবু ছাইদ জানিয়েছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনটি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ম্যাজিস্ট্রেট, বিজিবি, প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোবাইল টিম দায়িত্বে রয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

