বগুড়ার শেরপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জুন) সকালে উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে হাত্যা করা হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
মৃত ব্যক্তির নাম আশরাফ মুকুল সরকার (৫২)। তিনি উত্তর গজারিয়া গ্রামের সামসুল হক সরকারের ছেলে।
আশরাফের স্ত্রী হোসনে আরা বেগম বলেন, অজ্ঞাত একজনের ফোন পেয়ে শুক্রবার (১৪ জুন) রাত ৯টার দিকে তার স্বামী বাড়িতে থেকে বেড় হন। রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে তিনি লক্ষ্য করেন তার স্বামী তখনও বাসায় ফেরেনি।

আশরাফের বড় ভাই রবিউল করিম চাঁন (৬৩) বলেন, সকালে ভাইয়ের বাড়িতে না ফেরার সংবাদ পেয়ে তিনি খুঁজতে বেড় হন। এরপর বাড়ির পাশেই এক দোকানের পিছনে বাঁশঝাড়ে তার লাশ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।
এই মৃত্যুকে হত্যাকন্ড বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তাদের ধারনা অজ্ঞাত ব্যক্তিরা আশরাফকে হত্যা করে বাঁশ ঝাড়ে ফেলে রেখেছে।
নিহতের ভাতিজি মৌসুমি আক্তার (৩০) বলেন, আমার চাচা একজন সুস্থ্য মানুষ। হঠাৎ করে তিনি ওখানে মরে পড়ে থাকতে পারেন না। তার গলা, ঘার, হাতসহ শরিরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। নাক ও কান দিয়েও রক্ত ঝড়তে দেখা গেছে। এছাড়া তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও জুতাও পাওয়া যাচ্ছে না। তাই এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না।
বগুড়ার শেরপুরে এক ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেডিকেল প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

