বগুড়ার শেরপুরে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহত

বগুড়ার শেরপুরে চলন্ত বাস থেকে মহাসড়কে ছিটকে পড়ে বাসের নীচে চাপা পড়ে বাসের চালকের সহকারী নিহত হয়েছেন। রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩ টার দিকে শেরপুর পৌরশহরের উপজেলা পরিষদের পাশে ঢাকা- বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: জীবন (২০) মৌমিতা নামক একটি বাস চালকের সহকারি ছিলেন। তার বাড়ি নীলফামারী জেলার সদর থানার চরচড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে মৌমিতা নামক বাসটি পোশাক কারখানার শ্রমিকদের নেওয়ার জন্য রংপুরে যাচ্ছিল। পথে মধ্যে রাত আনুমানিক সোয়া ৩টার দিকে বাসটি শেরপুর পৌর শহরের উপজেলা পরিষদের উত্তর পাশে একটি পেট্রোল পাম্পের সামনে মহাসড়কের ডিভাইডারকে ধাক্কা দেয়। এতে বাসটির চালকের সহকারি মহাসড়কে ছিটকে পড়েন। এরপর ওই বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়ার শেরপুরে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহতের বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল ইসলাম জানান, এই দুর্ঘটনায় নিহতের পরিচয় সনাক্ত হওয়ার পর সোমবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া ১টায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

