বগুড়ার শেরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে ‘মাদক মুক্ত সমাজ পেতে, খেলাধুলায় উঠুন মেতে’ স্লোগানে শেরপুর ফুটবল টুর্নামেন্ট -২০২৪ (সিজন- ১) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) বিকাল ৪ টার দিকে শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
বগুড়ার শেরপুরে এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বগুড়ার শাজাহানপুর উপজেলার মুকুল ফুটবল একাডেমি ও শেরপুর ফুটবল একাডেমি। খেলায় ট্রাইবেকারে শেরপুর ফুটবল একাডেমি ৫-৪ গোলে জয়লাভ করে।
এই খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মজিবর রহমান মজনু। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সুমন জিহাদী। বিশেষ অতিথি ছিলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও শেরপুর দলিল লেখক সমিতির সভাপতি এস এম ফেরদৌস। আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর প্রথম আলো প্রতিনিধি সবুজ চৌধুরী।

উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

