বিজয়নগরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাশকতা মামলায় চম্পকনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার চম্পকনগর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম।
প্রসঙ্গত, ২০১৮ সালে বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও তাকে মারধরের অভিযোগে বিএনপির নেতা এস. এম রাষ্টু মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ১৬৮ জনকে আসামি করে কটি নাশকতার মামলা দায়ের করেন। ওই মামলার এজহার ভুক্ত আসামি তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

