ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফয়সাল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আল ফয়সালকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে শহরের মৌড়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: আল ফয়সাল জেলা শহরের মৌড়াইল এলাকার আবুল খায়েরের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা শহরের মৌড়াইল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আল ফয়সাল একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

