ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ৩ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে প্ল্যাটফর্মে কম্বল বিতরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে উপস্থিত হন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। এরপরে তিনি প্ল্যাটফর্মে থাকা শারীরিক প্রতিবন্ধী, বৃদ্ধ, ও অসহায় মানুষের শরীরে কম্বল জড়িয়ে দেন।

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষদের কম্বল বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম শেখ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: মাহবুব আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

