ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারাল কিশোর

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো: মেহেদী হাসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপু উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের মো: বিল্লাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে তাতুয়াকান্দি গ্রামের মো: মিজান মিয়ার বাড়ির ছাদে ওঠে বন্ধুদের নিয়ে টিকটক ভিডিও বানানোর জন্য। এ সময় ছাদে থাকা বৈদ্যুতিক তারে জড়ালে ঘটনাস্থলেই মেহেদী হাসানের মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতের বিষয়ে বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র পাল জানান, প্রতিবেশীর বাড়ির ছাদে টিকটক করতে গিয়ে মেহেদী হাসান নামে এক কিশোর বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। বিষয়টি শোনার পর ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

