ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তরুণের

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো: নাহিদ আহমেদ (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ আহমেদ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্ব পাড়ার মো: ফুলু মিয়ার ছেলে। আহতরা হলেন, একই এলাকার আলাল মিয়া (২২) ও কুট্টাপাড়া এলাকার জুনায়েদ মিয়া (২৪)।
বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মারগুব তৌহিদ জানান, মোটরসাইকেলযোগে শাহবাজপুর এলাকা থেকে সরাইল শহরে ফেরার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে নাহিদের মোটরসাইকেলটির। এতে নাহিদসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধারে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জেলা সদরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এরপর সেখান থেকে তাদের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। এবং তার সঙ্গে থাকা বন্ধু জুনায়েদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা পাঠানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

